চট্টগ্রাম ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ডিবি ও থানা পুলিশের অভিযানে উদ্ধার ভুয়া রশিদ বই ও নগদ অর্থ, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ

কুমিল্লা নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি: ডিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ৯

আমান খন্দকার
  • আপডেট সময় : ০৫:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমান খন্দকার |
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাজার সংলগ্ন মহাসড়কে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে টাকা আদায়ের ভুয়া রশিদ বই ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বাজারে আসা বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। উদ্ধার হওয়া রশিদ যাচাই করে দেখা গেছে, তারা ট্রাকপ্রতি ১ হাজার ৭০০ টাকা, লেগুনাপ্রতি ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়ি প্রতি ১ হাজার টাকা এবং অটোরিকশা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করছিল।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদা না দিলে তাদের ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হতো। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিবি ও থানা পুলিশের অভিযানে উদ্ধার ভুয়া রশিদ বই ও নগদ অর্থ, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ

কুমিল্লা নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি: ডিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ৯

আপডেট সময় : ০৫:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬