চট্টগ্রাম ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

২৬-২৮ ফেব্রুয়ারি নান্দাইল ও ময়মনসিংহে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহ ও নান্দাইল যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৯:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির |
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তিন দিনের সরকারি সফরে আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) ময়মনসিংহ ও নান্দাইল সফর করবেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাঁর বিস্তারিত সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে নান্দাইলের উদ্দেশ্যে রওনা হবেন। নান্দাইলে পৌঁছে ডাকবাংলো প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে তিনি নান্দাইল প্রেসক্লাব, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেলে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন, ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে আশরাফ চৌধুরী কামিল মাদরাসায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
সফরের শেষ দিন, ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে নান্দাইলে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবেন। ময়মনসিংহে পৌঁছে প্রথমে ময়মনসিংহ প্রেসক্লাব পরিদর্শন করবেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।

সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং স্থানীয় মসজিদে তারাবি নামাজ আদায় শেষে তিনি সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নান্দাইল ও ময়মনসিংহে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরকালে তাঁর সঙ্গে মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২৬-২৮ ফেব্রুয়ারি নান্দাইল ও ময়মনসিংহে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহ ও নান্দাইল যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আপডেট সময় : ০৯:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬