চট্টগ্রাম ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

কুতুবপুরের ধানক্ষেতে মুখে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার, অটোরিকশার সন্ধান মেলেনি

নোয়াখালীর বেগমগঞ্জে শারীরিক প্রতিবন্ধী কিশোর রিকশাচালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • আপডেট সময় : ০৯:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মু. অলি উল্লাহ ইয়াছিন |
স্টাফ রিপোর্টার, নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মোঃ আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে আহাদের মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়। এরপর থেকে সে নানার বাড়িতে বসবাস করত। জীবিকার তাগিদে স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাত সে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোন করে আহাদের মাকে জানান, সে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে আহাদ অটোরিকশাসহ নিখোঁজ ছিল।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেতে জমির মালিক পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখনো অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুতুবপুরের ধানক্ষেতে মুখে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার, অটোরিকশার সন্ধান মেলেনি

নোয়াখালীর বেগমগঞ্জে শারীরিক প্রতিবন্ধী কিশোর রিকশাচালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০৯:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬