চট্টগ্রাম ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

স্বপ্ন ছোঁয়া সংগঠনের মানবিক উদ্যোগে রমজানে ২০০ পরিবারের মুখে হাসি

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ২০০ অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু |
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনের উদ্যোগে উপজেলার রচাওড়া ও আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরিব, অসহায় ও বৃদ্ধ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদের বাজার বিতরণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি রমজান মাসে মোট ২০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক উপকারভোগীর হাতে পৌঁছে গেছে প্রয়োজনীয় নিত্যপণ্য।

ইফতার সামগ্রী ও ঈদের বাজার পেয়ে উপকারভোগীদের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দ ও স্বস্তির হাসি। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে সংগঠনের সদস্যদের জন্য দোয়া করেন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা মোঃ তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, সিনিয়র সদস্য মোঃ এইচ এ রাকিব এবং সদস্য আল-সাহরিয়া তমালসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। তারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সরাসরি মানুষের দোরগোড়ায় এই সহায়তা পৌঁছে দেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে।”

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন জানায়, রমজান মাসজুড়ে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

মানবতার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে এবং সংগঠনটি এলাকায় একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

স্বপ্ন ছোঁয়া সংগঠনের মানবিক উদ্যোগে রমজানে ২০০ পরিবারের মুখে হাসি

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ২০০ অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬