চট্টগ্রাম ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্যের বার্তা

রাজশাহী-২ আসনের এমপি মিজানুর রহমান মিনুকে জামায়াতের লাল গোলাপ শুভেচ্ছা

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী-২ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা। শুক্রবার রাতে এক সৌজন্য সাক্ষাতে জামায়াত নেতৃবৃন্দ তাঁকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। এ সময় রাজশাহী মহানগরীর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুল ও অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য রাজশাহীর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন।
এ সময় মিজানুর রহমান মিনু শুভেচ্ছা জানাতে আসায় জামায়াত নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতা প্রয়োজন।

রাজনৈতিক সৌজন্য বিনিময়ের এ ঘটনা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্যের বার্তা

রাজশাহী-২ আসনের এমপি মিজানুর রহমান মিনুকে জামায়াতের লাল গোলাপ শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬