চট্টগ্রাম ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রামের পটিয়ায় উদ্ধার হওয়া বিশাল অজগর সাপটি এখন বন বিভাগের নিরাপদ হেফাজতে

পটিয়ায় ধরা পড়া বিশাল অজগর সাপ এখন বন বিভাগের হেফাজতে

ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলা সদর এলাকায় দেখা পাওয়া বিরাট অজগর সাপটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া সরকারি কলেজের পূর্ব গেটের বটগাছে বিশাল এক অজগর সাপ দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গত ১৮ সেপ্টেম্বর এক পথচারীর চোখে পড়ে বটগাছে থাকা অজগর সাপটি। মুহূর্তেই স্থানীয়রা জড়ো হয়ে যায়, আর মহাসড়কে তৈরি হয় যানজট। ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম দুই দিন অভিযান চালিয়েও সাপটি ধরতে ব্যর্থ হয়। এরপর অভিযান স্থগিত ঘোষণা করা হয়।

প্রায় সাত দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় মনসা বাদামতল এলাকার এক সাপুড়ে বাঁশ দিয়ে গুতা মেরে সাপটিকে নিচে নামিয়ে আনে। মুহূর্তেই আবারও জনতার ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই সাপটি বাসায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখে ওই সাপুড়ে। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বন বিভাগ সাপুড়ের বাসা থেকে সাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সাপটি পটিয়া বন রেঞ্জ অফিসে সংরক্ষিত রয়েছে।

বন রেঞ্জ কর্মকর্তা জানান, “আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা এখনো সিদ্ধান্ত দেননি যে, সাপটি বনাঞ্চলে অবমুক্ত করা হবে নাকি সাফারি পার্ক বা চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।”

স্থানীয়রা আশা করছেন, এই বিশাল অজগর সাপটি নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে যাতে এটি প্রকৃতিতে বেঁচে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের পটিয়ায় উদ্ধার হওয়া বিশাল অজগর সাপটি এখন বন বিভাগের নিরাপদ হেফাজতে

পটিয়ায় ধরা পড়া বিশাল অজগর সাপ এখন বন বিভাগের হেফাজতে

আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫