চট্টগ্রাম ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

রাউজানের উত্তর গুজরা ঠাকুরবাড়িতে শ্রীশ্রী মা দুর্গা মন্দিরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক মহোৎসব

রাউজানে উত্তর গুজরা ঠাকুরবাড়ি শ্রীশ্রী মা দুর্গা মন্দিরে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা ঠাকুরবাড়ি সার্বজনীন শ্রীশ্রী মা দুর্গা মন্দিরে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত মহোৎসবের মূল আকর্ষণ ছিল শ্রীমদ্ভগবদ্গীতাবৃত্তি প্রতিযোগিতা, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন।

অনুষ্ঠানমালায় মঙ্গল প্রজ্জ্বলন, ধর্মীয় আলোচনা, নৃত্যানুষ্ঠান, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ, উলুধ্বনি ও শঙ্খধ্বনি, গঙ্গা আহ্বান এবং রাজভোগ ও অন্নপ্রসাদ বিতরণ অন্তর্ভুক্ত ছিল। প্রধান বিচারক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক এবং গণমাধ্যমকর্মী ডা. শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। সহ-বিচারক হিসেবে ছিলেন সুমন দাশগুপ্ত ও কবিরাজ বটন কান্তি দেবনাথ।

শ্রীশ্রী মা দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সঞ্জীব দত্ত, সাধারণ সম্পাদক অসীম দত্ত, সহ-সভাপতি বিষ্ণু দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি মিন্টু দত্ত, সাধারণ সম্পাদক রঞ্জন সরকার এবং অন্যান্য সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন।

অধিবাস কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া রুপন আচার্য্য। ৯ ফেব্রুয়ারি ব্রহ্মমুহূর্ত থেকে মহানাম সংকীর্তন পরিবেশন করে শ্রীশ্রী ভবতারিণী অষ্টসখী সম্প্রদায়, জয় মহাপ্রভু সম্প্রদায়, মা কালী আনন্দময়ী সম্প্রদায় ও নিতাই চাঁদ সম্প্রদায়।

দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এই আয়োজন রাউজান অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের অনন্য উদাহরণ হয়ে রয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাউজানের উত্তর গুজরা ঠাকুরবাড়িতে শ্রীশ্রী মা দুর্গা মন্দিরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক মহোৎসব

রাউজানে উত্তর গুজরা ঠাকুরবাড়ি শ্রীশ্রী মা দুর্গা মন্দিরে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ

আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬