চট্টগ্রাম ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

মায়ের পাশে দাঁড়ানো কি রাজনীতিতে অপরাধ?—নান্দাইলে উত্তপ্ত বিতর্ক

নান্দাইলে মায়ের জন্য ভোট চাওয়ায় কাল হলো: বিএনপি নেতা নাসের খান চৌধুরী বহিষ্কার, তৃণমূলে ক্ষোভ

হুমায়ুন কবির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইলে মায়ের জন্য ভোট চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। উত্তর জেলা বিএনপি নেতা ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীকে দল থেকে বহিষ্কার করায় তৃণমূল বিএনপির একাংশ ক্ষোভে ফুঁসছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, সন্তান হিসেবে নিজের মায়ের পক্ষে অবস্থান নেওয়াই তার “অপরাধ” হয়ে দাঁড়িয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তে হতবাক সাধারণ কর্মী-সমর্থকরা প্রশ্ন তুলছেন—রাজনীতিতে কি সন্তান তার মায়ের পাশে দাঁড়ানো অপরাধ?
নাসের খান চৌধুরী কোনো হঠাৎ উঠে আসা নেতা নন। তিনি নান্দাইলের মরহুম জনপ্রিয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জননেতা খুররম খান চৌধুরীর সন্তান। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এই পরিবারটি নান্দাইলে দলকে সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রেখেছে বলে স্থানীয় নেতারা জানান।
আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে প্রবাসে থাকা জনপ্রিয় নেতা নাসের খান চৌধুরীকে বহিষ্কার করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ক্ষুব্ধ তৃণমূলের একাংশ এখন ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও নাসেরের মা জনাবা হাসিনা খান চৌধুরীর “হাস” প্রতীকের পক্ষে প্রকাশ্যে কাজ শুরু করেছে।
বর্তমানে নান্দাইলের হাটে-বাজারে ও চায়ের দোকানে বহিষ্কার ইস্যু নিয়ে আলোচনা চলছে। অনেকেই এটিকে “হিংসার রাজনীতি” বলে আখ্যা দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মায়ের পাশে দাঁড়ানো কি রাজনীতিতে অপরাধ?—নান্দাইলে উত্তপ্ত বিতর্ক

নান্দাইলে মায়ের জন্য ভোট চাওয়ায় কাল হলো: বিএনপি নেতা নাসের খান চৌধুরী বহিষ্কার, তৃণমূলে ক্ষোভ

আপডেট সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬