চট্টগ্রাম ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা

ধর্মীয় ভাবগম্ভীরতায় তিনদিনব্যাপী শ্রীগ্রন্থাদি পারায়ণ ও কীর্তন

রাউজান খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |
রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাউজান উপজেলার পশ্চিম কদলপুরস্থ খাস্তগীর বাড়িতে নিত্যধামগত পিতৃদেব রমণী মোহন খাস্তগীর, মাতৃদেবী প্রিয়লতা খাস্তগীর এবং পিতৃ-মাতৃকূলের পূতঃ স্মৃতির স্মরণে শ্রীগ্রন্থাদি পারায়ণ, চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৬—তিনদিনব্যাপী আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন ভক্তিময় পরিবেশে নানা আচার-অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত রসতত্ত্ব আস্বাদন, শ্রীগ্রন্থাদি পারায়ণ, শ্রীশ্রী গৌর-নিত্যানন্দ মহিমাকীর্তন এবং চট্টলার ভজনানন্দী বৈষ্ণববৃন্দের কীর্তন পরিবেশন।

শ্রীমদ্ভাগবত রসতত্ত্ব আস্বাদন করান বোয়ালখালী শাকপুরা রাধা-মদনগোপাল সেবাশ্রমের অধ্যক্ষ প্রবীণ বৈষ্ণবাচার্য শ্রীল মুরালী দাস বাবাজী মহারাজ। শ্রীশ্রী গৌর-নিত্যানন্দ মহিমাকীর্তন ও শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস।

সপার্ষদ মহাপ্রভু ও চৌষট্টি মোহান্তের ভোগারাধনায় পৌরহিত্য করেন শ্রীল মুরালী দাস বাবাজী মহারাজ।
প্রতিদিন ভোগারতি শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। গোধূলি লগ্নে শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশে পরিণত হয়।
এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিনীত পুত্রকন্যাগণ—সাধ্বী মাধবী দেবী দাসী, শ্রীল মাধব দাস বাবাজী, সমীর, নীহার, রাধু, মীরা, সাধন, রতন, দেবীকা ও স্বপন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তর আধার মানিক শাস্তি সমিতির সকল সদস্যবৃন্দ।

উক্ত ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। ভক্তি, ধর্মীয় শুদ্ধাচার ও আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ এ আয়োজন এলাকার মানুষ ও ভক্তসমাজের মধ্যে গভীর ধর্মীয় অনুপ্রেরণা সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ভাবগম্ভীরতায় তিনদিনব্যাপী শ্রীগ্রন্থাদি পারায়ণ ও কীর্তন

রাউজান খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬