চট্টগ্রাম ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

টিকটকে মানহানিকর মন্তব্য, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রাজশাহী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠান মোহনপুর উপজেলার আতানারায়নপুর গ্রামের বাসিন্দা, মোহনপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসগর আলী সাগর।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্তরা তাদের নিজ নিজ টিকটক অ্যাকাউন্টে মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে ‘ছাপড়ী ও ভিক্ষা করে খাওয়া লাগবে’—এমন কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে শুধু মোহনপুরের সাংবাদিক নয়, সারা দেশের সাংবাদিক সমাজ চরমভাবে অপমানিত ও মানহানির শিকার হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
লিগ্যাল নোটিশে আরও বলা হয়, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এ ধরনের অবমাননাকর বক্তব্য কোটি টাকার মানহানির শামিল। তাই অভিযুক্তদের আগামী ১০ দিনের মধ্যে মোহনপুরের সাংবাদিক মোঃ আসগর আলী সাগরসহ দেশের সকল সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।

নোটিশে স্পষ্ট করে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা না করলে অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য নোটিশের অনুলিপি আইনজীবীর কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টিকটকে মানহানিকর মন্তব্য, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬