চট্টগ্রাম ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা ও গবেষণাভিত্তিক স্টার্টআপ উন্নয়নে দিনব্যাপী বিভাগীয় সামিট

রাজশাহীতে ২ ফেব্রুয়ারি বিভাগীয় স্টার্টআপ সামিট, তরুণ উদ্যোক্তা গড়ার উদ্যোগ

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া | রাজশাহী প্রতিনিধিঃ

উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক স্টার্টআপ উন্নয়নের লক্ষ্যে আগামী ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে “রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট”।

ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) ও ডিইআইইডি প্রকল্পের যৌথ উদ্যোগে এবং বিশ্বব্যাংক ও আইসিটি ডিভিশনের সহযোগিতায় এই সামিটের আয়োজন করা হচ্ছে।

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরিচ-এর প্রতিনিধি মেহেদী হাসান হৃদয় লিখিত বক্তব্যে জানান, এই সামিটের প্রধান লক্ষ্য হলো তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা, গবেষণাভিত্তিক উদ্ভাবনকে সামনে আনা এবং রাজশাহী বিভাগে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা।

তিনি বলেন, দেশের তরুণরা যেন শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে নতুন উদ্যোগ গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যেই এই আয়োজন। পাশাপাশি স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক সাপোর্ট নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং এবং সরকারি সহযোগিতার সুযোগ তৈরি করা হবে।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। কীনোট সেশনে বক্তব্য দেবেন ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়া দেশের একজন খ্যাতনামা ইয়ুথ ইনফ্লুয়েন্সার অনুষ্ঠানে অংশ নেবেন, যার নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

আয়োজকরা জানান, পর্যাপ্ত গবেষণা ও ডাটা অ্যানালাইসিসের অভাবে দেশের অনেক স্টার্টআপ ব্যর্থ হয়। এই বাস্তবতা বিবেচনায় গবেষণাভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতেই ইউরিচ এই উদ্যোগ গ্রহণ করেছে।

একই সঙ্গে উত্তরবঙ্গ, বিশেষ করে রাজশাহী বিভাগের প্রত্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করাও এই সামিটের অন্যতম উদ্দেশ্য।
“স্টার্টআপ আইকন রাজশাহী: এ জার্নি ফ্রম আইডিয়া টু বিজনেস” শীর্ষক এই সামিটে তিনটি সেগমেন্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করা যাবে। সেগুলো হলো অডিয়েন্স রেজিস্ট্রেশন, বিজনেস আইডিয়া কম্পিটিশন এবং স্টার্টআপ শোকেসিং রেজিস্ট্রেশন।

বিজনেস আইডিয়া কম্পিটিশনের বিজয়ীদের জন্য থাকছে মোট ২ লাখ টাকা প্রাইজমানি। রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ জানুয়ারি ২০২৬।

সামিটটি অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন। দিনব্যাপী এই আয়োজনে থাকছে স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, ইউরিচ ও ডিইআইইডি প্রকল্প পরিচিতি, প্যানেল আলোচনা, কীনোট সেশন, আইডিয়া প্রেজেন্টেশন, ইনফ্লুয়েন্সার টক, ইকোহাট লঞ্চ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা ও গবেষণাভিত্তিক স্টার্টআপ উন্নয়নে দিনব্যাপী বিভাগীয় সামিট

রাজশাহীতে ২ ফেব্রুয়ারি বিভাগীয় স্টার্টআপ সামিট, তরুণ উদ্যোক্তা গড়ার উদ্যোগ

আপডেট সময় : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬