চট্টগ্রাম ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ঝালকাঠির দপদপিয়া জিরো পয়েন্টে বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও অস্ত্রসহ চারজন আটক

নলছিটিতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

মাহবুব হাসান
  • আপডেট সময় : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব হাসান | স্টাফ রিপোর্টার ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নলছিটির অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক প্রস্তুত ও সেবনের সরঞ্জাম, দেশি-বিদেশি অস্ত্র, মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দপদপিয়া গ্রামের আমির আলী সিকদারের পুত্র রাকিব সিকদার, তিমিরকাঠি গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের পুত্র সোহাগ তালুকদার, জালাল হাওলাদারের পুত্র শিপন হোসেন এবং ভরতকাঠি গ্রামের মোতাহার আলী সিকদারের পুত্র বশির সিকদার।

অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম তামাক, তিনটি দেশি ও বিদেশি অস্ত্র, ছয়টি মোবাইল ফোন, গাঁজা প্রস্তুত ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২৬৪ টাকা, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ভুয়া সাংবাদিকতায় ব্যবহৃত ভিজিটিং কার্ড ও একটি মাইক্রোফোন।

অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন সাইয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক সেবন ও ব্যবসা, ছিনতাই এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযানের সময় আরও দুইজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এদিকে গ্রেফতারকৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নলছিটি থানায় হস্তান্তর করা হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝালকাঠির দপদপিয়া জিরো পয়েন্টে বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও অস্ত্রসহ চারজন আটক

নলছিটিতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬