চট্টগ্রাম ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক

চট্টল এক্সপ্রেসে যাত্রার পর লালমাই রেললাইন থেকে উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

পটিয়ার আজিজের রহস্যজনক মৃত্যু, কুমিল্লার লালমাই রেললাইনে মিলল খণ্ডিত লাশ

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ১০:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু |
পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজ (৪৩)-এর খণ্ডিত লাশ কুমিল্লা জেলার লালমাই এলাকার রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লা লাকসাম থানা ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে লালমাই এলাকার রেললাইন থেকে খণ্ড-বিখণ্ড অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদ থেকে ছিনতাইকারীরা তাকে ফেলে দিতে পারে।

নিহত আজিজের বড় ভাই জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়। তখন আজিজ জানান তিনি কুমিল্লা এলাকায় অবস্থান করছেন। আধঘণ্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে জিআরপি চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন কুমিল্লা থেকে ট্রেনে কাটা একটি লাশ উদ্ধার করে লাকসাম থানা। মোবাইলে পাঠানো ছবির মাধ্যমে লাশটি তাদের ভাই আজিজ বলে শনাক্ত করেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, আবদুল আজিজ পাঁচ হাজার চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তার একজন ছিলেন। তার কর্মস্থল ছিল সিলেটে। চাকরি চলে যাওয়ার পর তিনি ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি নেন।

শুক্রবার বিকেলে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিতে তিনি বৃহস্পতিবার রাতে চট্টল এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

নিহতের গলায় গভীর কাটার চিহ্ন থাকায় পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, “ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”

নিহত আবদুল আজিজ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের মৃত আবদুল আলমের পুত্র। তিনি চার বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার আড়াই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। আজিজের অকাল মৃত্যুতে ওয়াহিদুর পাড়া গ্রামে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টল এক্সপ্রেসে যাত্রার পর লালমাই রেললাইন থেকে উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

পটিয়ার আজিজের রহস্যজনক মৃত্যু, কুমিল্লার লালমাই রেললাইনে মিলল খণ্ডিত লাশ

আপডেট সময় : ১০:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬