চট্টগ্রাম ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পারিবারিক বিরোধে সংঘটিত হত্যাকাণ্ড, দ্রুত অভিযানে হত্যায় ব্যবহৃত বাঁশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার বাঁশের আঘাতে মামার মৃত্যু, ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ০৯:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন | কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাগিনার বাঁশের আঘাতে মামার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামারপাড়া এলাকায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আনিছুর রহমান (৪৮) তার মামা খায়রুল হক (৬৫)-এর মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে খায়রুল হক গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশে উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ভিকটিমের ভাগিনা আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল ঘাতককে গ্রেফতার করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক বিরোধে সংঘটিত হত্যাকাণ্ড, দ্রুত অভিযানে হত্যায় ব্যবহৃত বাঁশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার বাঁশের আঘাতে মামার মৃত্যু, ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬