চট্টগ্রাম ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পান চাষে বাড়ছে উৎপাদন ও বাজারমূল্য

মোল্লাহাটে পানের চাষে সমৃদ্ধি: বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

রায়হান শেখ
  • আপডেট সময় : ০৭:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রায়হান শেখ | মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

পান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। অতিথি আপ্যায়ন, সামাজিক অনুষ্ঠান এবং গ্রামীণ সালিশ ব্যবস্থায় পান-সুপারীর ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্যকে কেন্দ্র করেই দেশের দক্ষিণাঞ্চলে গড়ে উঠেছে শক্তিশালী পান উৎপাদন ও বিপণন ব্যবস্থা। এর অন্যতম প্রধান কেন্দ্র বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা।

দক্ষিণাঞ্চলে উৎপাদিত মিষ্টি পান সারা দেশে ব্যাপকভাবে পরিচিত। মোল্লাহাট উপজেলায় প্রাচীনকাল থেকেই পান চাষ হয়ে আসছে। ফলে একদিকে যেমন কৃষকদের আর্থিক সচ্ছলতা বেড়েছে, অন্যদিকে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিবছর নতুন নতুন জমিতে পান চাষ বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার আটজুড়ী ইউনিয়নে ব্যাপক আকারে পান চাষ লক্ষ্য করা যায়। এছাড়াও উদয়পুর ও চুনখোলা ইউনিয়নে উল্লেখযোগ্য পরিমাণে পান উৎপাদন হচ্ছে। গাংনী, কুলিয়ারচর, কোদালিয়া ও গাওলা ইউনিয়নেও দিন দিন পান চাষের বিস্তার ঘটছে।

মোল্লাহাট ছাড়াও পার্শ্ববর্তী চিতলমারী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, কালিয়া, তেরখাদা, ফকিরহাট ও নড়াগাতীসহ বিভিন্ন উপজেলায় পান চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।
মোল্লাহাট উপজেলা সদরের ঐতিহ্যবাহী গাঁড়ফা বাজার এ অঞ্চলের পানের প্রধান বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। সপ্তাহে পাঁচ দিন এ বাজারে আশপাশের বিভিন্ন এলাকা থেকে পান নিয়ে আসেন চাষিরা। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যাপারীরাও এখানে পান কিনতে আসেন। বাজারের কয়েকজন আড়ৎদার জানান, এখানে প্রতিদিন গড়ে প্রায় এক কোটি টাকার পান কেনাবেচা হয়ে থাকে।

পাটগাতী ইউনিয়নের তেরখাদা উপজেলার পান ব্যবসায়ী মোঃ আফজান মোল্লা জানান, বর্তমানে এক কুড়ি পানে ৫২২৮ পিচ গণনা করা হচ্ছে এবং প্রতি পিচ পান ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফাল্গুন মাস পর্যন্ত এই দাম স্থিতিশীল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কয়েকজন পান চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, পানের বর্তমান বাজারদর সন্তোষজনক হওয়ায় কৃষকেরা খুশি। তবে সার, বাঁশ, শ্রম ও পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ কিছুটা কমে যাচ্ছে বলে তারা জানান।

চাষিদের দাবি, আধুনিক চাষপদ্ধতি, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে পান চাষ আরও লাভজনক হবে এবং এই ঐতিহ্যবাহী ফসল দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পান চাষে বাড়ছে উৎপাদন ও বাজারমূল্য

মোল্লাহাটে পানের চাষে সমৃদ্ধি: বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

আপডেট সময় : ০৭:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬