চট্টগ্রাম ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশে “হ্যাঁ” ভোটের আহ্বান

নবাবগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গণভোট–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং দুপুর ১২টায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অভিভাবকদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

“গণভোট–২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে পরিবর্তনের লক্ষ্যে “হ্যাঁ” ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম হামিদ, মরিয়ম নেসা, মোঃ নেয়মাতুল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাসান আলীসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের কর্মকর্তা আবু জাফর। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

এর ফলে সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ পাবে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “হ্যাঁ” ভোট দিলে এসব পরিবর্তন অর্জিত হবে, আর “না” ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। পরিবর্তনের চাবি এবার জনগণের হাতেই।

সভা শেষে অভিভাবকরা গণভোটে সচেতনভাবে অংশগ্রহণ ও “হ্যাঁ” ভোট দেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশে “হ্যাঁ” ভোটের আহ্বান

নবাবগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ

আপডেট সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬