চট্টগ্রাম ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক

১৯ দফা মৌলিক অধিকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি মনোনীত প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির কৃষক দলের আহবায়ক মো. তসিকুল ইসলাম তসি, মো. মতিউর রহমান মতি, বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মো. তবিউল ইসলাম তারিফ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ বলেন, তাঁর ইশতেহারে সর্বমোট ১৯টি মৌলিক অধিকার ও উন্নয়নমূলক বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা ও সম্মান প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন, ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা নিশ্চিতকরণ এবং তদবির ও নিয়োগ বাণিজ্য বন্ধকরণ।

তিনি আরও বলেন, ইশতেহারে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ও যুব সমাজের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, কৃষি আধুনিকীকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপি প্রার্থী হারুনুর রশীদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন জনপদে রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৯ দফা মৌলিক অধিকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি মনোনীত প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬