চট্টগ্রাম ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

রাজশাহীর দুর্গাপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মারা গেছে, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।

দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছের ক্ষতি

বুর‍্যে প্রধান, মোমিন জাদরান
  • আপডেট সময় : ০৫:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি পুকুরের সব মাছ মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের আড়াইল গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৫ বিঘার ওই পুকুরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে সমস্ত মাছ মরে পানিতে তলিয়ে গেছে। ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি ও জামায়াত নেতা ইয়াসিন আলী জানান, “ফজরের নামাজ শেষে পুকুরে গেলে দেখি কয়েকটি মাছ উল্টে ভেসে আছে। পানিতে নেমে জাল ফেললে সব মাছ মৃত অবস্থায় উঠে আসে। প্রায় ৫০ হাজার টাকার মাছ সংগ্রহ করতে পেরেছি, বাকিগুলো পানিতে তলিয়ে গেছে বা লোকজন নিয়ে গেছে। জালে টেনে তুলতে গিয়ে ডেনিটল বিষের বোতল পেয়েছি। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই, তাই কাউকে সন্দেহ করতে পারছেন না।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “বিষ প্রয়োগের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীর দুর্গাপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মারা গেছে, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।

দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছের ক্ষতি

আপডেট সময় : ০৫:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫