চট্টগ্রাম ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ব্রেইন স্ট্রোকে মৃত্যু, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

কুমিল্লার দাউদকান্দিতে স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৯:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা।

বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে একই দিন বাদ জোহর ঢাকার ডেমরা এলাকায় তার বাবার বাড়ির পাশে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, সহকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়,ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী।তার স্বামী মো. শাহজাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।

নিহতের স্বামী মো. শাহজাহান মাস্টার জানান, মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে ফেরদৌস আরাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।

এছাড়াও দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

ফেরদৌস আরা চলতি বছরের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্রেইন স্ট্রোকে মৃত্যু, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

কুমিল্লার দাউদকান্দিতে স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

আপডেট সময় : ০৯:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬