চট্টগ্রাম ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে উপজেলা প্রশাসনের গণসংযোগ ও সচেতনতা কার্যক্রম

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা সভা

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি (জয়পুরহাট):

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা, গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোট প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় পাঁচবিবি উপজেলার তিনমাথা (গোহাটি) এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রচারণা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

সভায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘ভোটের গাড়ি’র ডিসপ্লের মাধ্যমে গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। একই সঙ্গে জুলাই বিপ্লবের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বণিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সাধারণ জনগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পৌর প্রশাসক সেলিম আহমেদের নির্দেশনায় সমগ্র প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় গণভোট বিষয়ে সাধারণ জনগণের মতামত গ্রহণের জন্য একটি মতামত বাক্স স্থাপন করা হয়, যা পরবর্তীতে প্রধান উপদেষ্টার নিকট পাঠানো হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে উপজেলা প্রশাসনের গণসংযোগ ও সচেতনতা কার্যক্রম

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা সভা

আপডেট সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬