চট্টগ্রাম ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

দাওয়াত ও আধুনিক প্রযুক্তি বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন দেশবরেণ্য আলেমরা

মানারুশ শারক্ব মাদরাসায় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

জুয়েল রানা
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জুয়েল রানা | শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি:

রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মানারুশ শারক্ব মাদরাসায় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও আন্তর্জাতিক সেমিনার ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) মানারুশ শারক্ব মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভী হাফিজাহুল্লাহ-এর সভাপতিত্বে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে “দাওয়াতের ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির ভূমিকা” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিইও মো. নিজাম উদ্দিন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিটিও ওমর আল জাবের।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ইসলামিক স্কলারদের মধ্যে দারুল আরকামের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ আজহারী, আব্দুর রহিম আজহারী, মাওলানা আরিফ আজহারী, মাওলানা বেলাল নদভীসহ অন্যান্য বিশিষ্ট আলেম ও অতিথিবৃন্দ। সেমিনার শেষে মাদরাসার প্রাক্তন কৃতী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন।

দ্বিতীয় পর্বে মাওলানা শারাফাতুল্লাহ নদভী শিক্ষা কমপ্লেক্স, রুস্তমপুর, আশুলিয়ায় আগত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় অতিথি ও শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে মাওলানা শারাফাতুল্লাহ নদভী হাফিজাহুল্লাহ তাঁর ভবিষ্যৎ শিক্ষাবিষয়ক পরিকল্পনা তুলে ধরেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেন।
পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন মুফতি রুহুল আমিন নোমানী, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, মানারুশ শারক্ব মাদরাসা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দাওয়াত ও আধুনিক প্রযুক্তি বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন দেশবরেণ্য আলেমরা

মানারুশ শারক্ব মাদরাসায় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬