চট্টগ্রাম ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

রাজশাহীর চকরাজাপুরে গভীর রাতে সন্ত্রাসী হামলায় নিহত ১

বাঘায় গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা,স্ত্রী ও কন্যা আহত

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৯:৩২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া | রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী ও কন্যা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সোহেল রানা ওই এলাকার কালু মন্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,রাতে সোহেল রানা তার স্ত্রী ও সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি সোহেল রানার পেটে লাগলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে তার স্ত্রী ও মেয়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান,এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীর চকরাজাপুরে গভীর রাতে সন্ত্রাসী হামলায় নিহত ১

বাঘায় গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা,স্ত্রী ও কন্যা আহত

আপডেট সময় : ০৯:৩২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬