চট্টগ্রাম ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন চায় বিসিবি, আইসিসিকে ইমেইলে জানানো হবে সিদ্ধান্ত

টি-২০ বিশ্বকাপ নিয়ে কড়া অবস্থান বিসিবির, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত

খেলাধুলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার দুপুরে বিসিবির পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভা শেষে বিসিবি জানায়, এই সিদ্ধান্তের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য ভেন্যু পরিবর্তনের আবেদন জানাবে বিসিবি।

উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেদনের প্রেক্ষিতে পাকিস্তান দল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে বলে আইসিসি সিদ্ধান্ত নিয়েছিল। সেই নজির সামনে রেখে বিসিবিও একই ধরনের আবেদন করতে যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন,“এই বিষয়ে বিসিবি খুব শিগগিরই বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেবে।”

এদিকে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক বিবৃতিতে বলেন,“বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের প্রতি কোনো ধরনের অবমাননা আমরা মেনে নেব না। গোলামির দিন শেষ।”

সব মিলিয়ে, ভারতের সঙ্গে কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে বিসিবির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন চায় বিসিবি, আইসিসিকে ইমেইলে জানানো হবে সিদ্ধান্ত

টি-২০ বিশ্বকাপ নিয়ে কড়া অবস্থান বিসিবির, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬