চট্টগ্রাম ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

বিজয়ের পথে একসাথে” প্রতিপাদ্যে রাজশাহী ডিভিশনের ইলেক্ট্রনিক ব্যবসায়ীদের মিলনমেলা

রাজশাহীতে এস কিউ ওয়্যার অ্যান্ড ক্যাবল কোম্পানির ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

মোস্তাফিজ
  • আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজ | রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে এস কিউ ওয়্যার অ্যান্ড ক্যাবল কোম্পানি লিমিটেডের আয়োজনে রাজশাহী ডিভিশনভিত্তিক এক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর কাজিহাটায় অবস্থিত গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ইলেক্ট্রনিক ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ ওয়্যার অ্যান্ড ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) আরিফুল ইসলাম। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— “বিজয়ের পথে একসাথে”।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী ইলেক্ট্রনিক ব্যবসায়িক মালিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান। সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি গোলাম রাব্বানী রাজশাহী বিভাগের ইলেক্ট্রনিক ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, এস কিউ ওয়্যার অ্যান্ড ক্যাবলস গুণগতমান ও নিরাপত্তার প্রতীক। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি তার মূল্যবান অংশীদারদের সঙ্গে নিয়ে সফলভাবে এগিয়ে যাচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে সেই অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাজশাহী ডিভিশনের ইলেক্ট্রনিক ব্যবসায়িক মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের ব্যবসায়িক সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। সম্মেলনের শেষপর্বে মধ্যাহ্নভোজ ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজয়ের পথে একসাথে” প্রতিপাদ্যে রাজশাহী ডিভিশনের ইলেক্ট্রনিক ব্যবসায়ীদের মিলনমেলা

রাজশাহীতে এস কিউ ওয়্যার অ্যান্ড ক্যাবল কোম্পানির ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬