নতুন বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করলো স্বপ্নছোঁয়া যুব সংগঠন
আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন
- আপডেট সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু | আমতলী,বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার মাদানি নগর নূরানী মাদ্রাসায় বছরের প্রথম দিনেই মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়, যা তাদের পড়াশোনার প্রতি নতুন আগ্রহ এবং ভবিষ্যৎ গঠনের অনুপ্রেরণা যোগাবে।
উপহার বিতরণের সময়ে শিশুদের মুখে ফুটে ওঠা আনন্দের ঝিলিক ও শিক্ষার প্রতি আগ্রহ অনুষ্ঠানটিকে মানবিক ও প্রেরণাদায়ক করেছে।স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজিল সিকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম,সাধারণ সম্পাদক জুবায়ের,সহ-সভাপতি তানজিল এবং সংগঠনের নিবেদিত সদস্য আসাদুল।
বক্তারা অনুষ্ঠানে বলেন,“একটি কলম ও একটি খাতা শুধুই শিক্ষা উপকরণ নয়, বরং একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। শিক্ষাই পারে দারিদ্র্য ও অসহায়ত্বের শৃঙ্খল ভেঙে দিতে।”
সংগঠন জানায়, মানবতার এই পথচলায় আগামীতেও অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।























