চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নান্দাইলের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রমিজ প্রি ক্যাডেট এন্ড জুনিয়র স্কুলে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

প্রমিজ প্রি ক্যাডেট এন্ড জুনিয়র স্কুলে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সম্পন্ন | নান্দাইলে শিক্ষার মানোন্নয়নে অগ্রগতি

হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ প্রতিনিধি হুমায়ুন কবির:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রমিজ প্রি ক্যাডেট এন্ড জুনিয়র স্কুলে বার্ষিক পরীক্ষা ২০২৪-এর মেধাতালিকায় উত্তীর্ণ ৩০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও স্কুলের পরিচালক আশরাফুল আলম বুলবুল। সহকারী শিক্ষক আনোয়ার হোসেন সোহাগ ও দীপ্তর যৌথ সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়নে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ এর দক্ষ ব্যবস্থাপনায় প্রমিজ প্রি ক্যাডেট এন্ড জুনিয়র স্কুল নান্দাইল উপজেলায় ইতিমধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সহপাঠ্য কার্যক্রমে নিয়মিত কৃতিত্ব অর্জন করে আসছে।

উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন, ঢাকা-এর অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদপত্র, মেডেল, ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নান্দাইলের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রমিজ প্রি ক্যাডেট এন্ড জুনিয়র স্কুলে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

প্রমিজ প্রি ক্যাডেট এন্ড জুনিয়র স্কুলে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সম্পন্ন | নান্দাইলে শিক্ষার মানোন্নয়নে অগ্রগতি

আপডেট সময় : ০৯:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫