চট্টগ্রাম ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ভাল্লুকগাছী ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় অভিযানে ড্রেজার মেশিন জব্দ

পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

মো:গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া  | রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলামিন ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত জানান, অভিযানে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় আলামিন ইসলামকে জরিমানা করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং প্রায় ১ হাজার মিটার পাইপ ও একটি ভাসমান ভেলা ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাল্লুকগাছী ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় অভিযানে ড্রেজার মেশিন জব্দ

পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫