চট্টগ্রাম ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পৃথক তিন স্থানে অভিযান

তানোরে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৭:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজুর রহমান জীবন | রাজশাহী ব্যুরো:

রাজশাহীর তানোর উপজেলায় র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গভীর রাতে পরিচালিত এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল তানোর উপজেলার পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরু রাখার গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নাল নামের অপর এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ০১টি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল (যার গায়ে ইংরেজিতে ‘MADE IN USA 7.0-5 MM’ লেখা রয়েছে), ০২টি সিলভার রঙের খালি ম্যাগাজিন, ০৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ০৪টি পাইপগান এবং ০৬টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এর মালিকানা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পৃথক তিন স্থানে অভিযান

তানোরে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৭:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫