চট্টগ্রাম ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫ বছর ধরে পানিতে ডুবে থাকা ব্রীজ — ভাঙা প্রতিশ্রুতিতে ক্লান্ত গ্রামবাসী, নৌকায় ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

পানিতে তলিয়ে গেছে হরিরামপুরের ব্রীজ, ৫ বছর অকেজো — বর্ষায় চরাঞ্চলবাসীর একমাত্র ভরসা নৌকা

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দক্ষিণ চাঁদপুর স্কুল সংলগ্ন বাজার থেকে হারুকান্দি চর সংযোগস্থলের সরকারি স্থাপনা ব্রীজটি দীর্ঘ ৫ বছর যাবৎ অকেজো অবস্থায় পড়ে আছে। বর্তমানে ব্রীজটি পানির নিচে বিধ্বস্ত অবস্থায় থাকায় মনে হচ্ছে যেন ব্রীজটি পানিতেই গিলে খেয়েছে।

কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছে দক্ষিণ চাঁদপুর, ভেলাবাদ ও হারুকান্দি এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষার মৌসুমে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা। শিক্ষার্থী, কৃষক ও সাধারণ কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান, “ভেলাবাদ-চাঁদপুর সংযোগ ব্রীজটি ধসে পড়ার পর একাধিকবার এলজিইডি অফিসে জানানো হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, “আমরা বারবার অভিযোগ করলেও প্রশাসন শুধু আশ্বাস দিয়েছে। কিন্তু সমাধান হয়নি।”

দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ জানায়, বর্ষাকালে স্কুলে যেতে হলে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কৃষি উৎপাদন ও বাজারজাতকরণেও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা পূর্বে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে নতুন ব্রীজ নির্মাণ করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক।

হারুকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আহাদ বলেন, “প্রতিদিন হাজারো মানুষ এই দুর্ভোগে ভোগছে। নতুন ব্রীজ নির্মিত হলে অন্তত ৮-১০টি কৃষি নির্ভর এলাকার মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।”

এ বিষয়ে উপজেলা এলজিইডি অফিস জানায়, বিষয়টি তারা অবগত এবং জেলা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫ বছর ধরে পানিতে ডুবে থাকা ব্রীজ — ভাঙা প্রতিশ্রুতিতে ক্লান্ত গ্রামবাসী, নৌকায় ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

পানিতে তলিয়ে গেছে হরিরামপুরের ব্রীজ, ৫ বছর অকেজো — বর্ষায় চরাঞ্চলবাসীর একমাত্র ভরসা নৌকা

আপডেট সময় : ১২:২২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫