চট্টগ্রাম ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

প্রচণ্ড শীত উপেক্ষা করে গভীর রাতে অসহায় মানুষের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

পাঁচবিবিতে গভীর রাতে ছিন্নমূল ও ভবঘুরেদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও সেলিম আহমেদ

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৫৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা:
দেশজুড়ে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে শীত উপেক্ষা করে তিনি সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, প্রকল্প অফিস সহায়ক জুয়েলসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে পাঁচবিবি পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন।

পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা, তিনমাথা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাগজান বাজার, সৈয়দ নুরুদ্দিন এতিম ও হাফেজখানা, একটি গির্জাসহ বিভিন্ন স্থানে ভাসমান নারী-পুরুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। গভীর রাতে প্রশাসনের এমন মানবিক উপস্থিতিতে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইউএনও মোঃ সেলিম আহমেদ বলেন, চলতি শীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৬০০ কম্বল উপজেলার ভাসমান ছিন্নমূল মানুষ ছাড়াও বিভিন্ন এতিমখানা ও অসহায় প্রতিষ্ঠানের দুস্থদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। এর আগে গত ২৩ ডিসেম্বর উপজেলার ৬টি এতিম ও হাফেজখানার শতাধিক তালেবে এলেমদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, গভীর রাতে এমন মানবিক উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রচণ্ড শীত উপেক্ষা করে গভীর রাতে অসহায় মানুষের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

পাঁচবিবিতে গভীর রাতে ছিন্নমূল ও ভবঘুরেদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও সেলিম আহমেদ

আপডেট সময় : ০৮:৫৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫