চট্টগ্রাম ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

ইতিহাস-ঐতিহ্যে মোড়া চুয়াডাঙ্গায় ধারণ করা হলো বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ, প্রচার ২৬ ডিসেম্বর

সারাদেশ৭১,চুয়াডাঙ্গা
  • আপডেট সময় : ০৪:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায় ধারণ করা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব। চুয়াডাঙ্গা জেলার নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ‘হাজারদুয়ারি’ নামক স্থানে নির্মিত হয়েছে এই পর্বের মনোমুগ্ধকর মঞ্চ।

অনুষ্ঠান ধারণ উপলক্ষে পুরো চুয়াডাঙ্গা জুড়েই বিরাজ করে উৎসবের আমেজ। এবারের পর্বে রয়েছে দুটি বিশেষ গান। একটি গেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীত শিল্পী বিউটি ও পান্থ কানাই। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এছাড়া অনুষ্ঠানের শুরুতেই চুয়াডাঙ্গার ইতিহাস ও কৃষ্টিকথা নিয়ে থাকছে পরিচিতিমূলক গান ও নৃত্য। গানটির কথা লিখেছেন শাহ আলম সনি, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শিল্পীরা, কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

দর্শকপর্বে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। চিঠি ও রেললাইন বিষয়ক জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে এই পর্বের বিনোদনমূলক অংশ।

শিকড় সন্ধানী ‘ইত্যাদি’ অনুষ্ঠানের ধারাবাহিকতায় এবারের পর্বে রয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থাপনা, গ্রামীণ অর্থনীতি ও মানবিক গল্প নিয়ে একাধিক তথ্যভিত্তিক প্রতিবেদন। এর মধ্যে উল্লেখযোগ্য—

বেলগাছি গ্রামের পাখিপ্রেমিক বখতিয়ার হামিদ, ব্ল্যাক বেঙ্গল গোট চাষে নীরব বিপ্লব, নতুন প্রজন্মের কৃষি উদ্যোগ, কাশিপুর জমিদার বাড়ি, কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আটচালা ঘর এবং খেজুর গাছিদের জীবনসংগ্রাম।

বিদেশি প্রতিবেদনে দেখানো হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড বুলেভার্ডের ওয়াক অব ফেইম।

এছাড়া সামাজিক অসংগতি নিয়ে তির্যক নাট্যাংশ ও চিঠিপত্র পর্বে উঠে এসেছে চুয়াডাঙ্গার এক ব্যতিক্রমী ছড়াকারের গল্প।

বরাবরের মতো অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এই বিশেষ পর্বটি আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইতিহাস-ঐতিহ্যে মোড়া চুয়াডাঙ্গায় ধারণ করা হলো বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ, প্রচার ২৬ ডিসেম্বর

আপডেট সময় : ০৪:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫