চট্টগ্রাম ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ শিশু নির্যাতনের অভিযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০২:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ|কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম (৫২) গত এক বছর ধরে বিদ্যালয়ের অফিস কক্ষ ও লাইব্রেরিতে নিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি ও একাধিকবার ধর্ষণ করেন।
অভিযুক্ত শিক্ষক ঘটনাগুলো প্রকাশ করলে হত্যার হুমকি ও পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন শিক্ষার্থীকে চুপ থাকতে বাধ্য করেন। গত ২১, ২৭ ও ২৯ নভেম্বর ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে।
পরবর্তীতে শিক্ষার্থীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা বিষয়টি জানতে চাইলে ছাত্রী প্রধান শিক্ষকের নির্যাতনের কথা জানায়। এরপর ভিকটিমের মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ১৮ ডিসেম্বর রাতে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত প্রধান শিক্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ শিশু নির্যাতনের অভিযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫