চট্টগ্রাম ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনে পথরোধ করে মারধরের অভিযোগ; স্মার্টফোন ভাঙচুর ও স্বর্ণালংকার হারানোর দাবি, তদন্তে পুলিশ

গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম ও লুটপাটের অভিযোগ, কালুর বিরুদ্ধে থানায় জিডি

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর গোদাগাড়ীতে পথরোধ করে এক যুবককে মারধর, স্মার্টফোন ভাঙচুর, স্বর্ণালংকার হারিয়ে যাওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ কালু (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ খাইরুল ইসলাম (৩৪) গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গ্রামের মোঃ খাইরুল ইসলাম মাদারপুর থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনে পাকা রাস্তায় পৌঁছালে মাদারপুর এলাকার মোঃ কালু তাঁর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে খাইরুল ইসলাম অভিযোগ করেন, কালু তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে পাশে থাকা সিমেন্টের পিলার দিয়ে তাঁর কপাল ও হাতের কব্জিতে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের সময় খাইরুল ইসলামের পকেটে থাকা আনুমানিক ৫২ হাজার টাকা মূল্যের একটি গ্যালাক্সি স্মার্টফোন ভেঙে ফেলা হয়।
এ ছাড়া ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ১২ হাজার টাকা, এবং ৫ আনা ওজনের দুটি আংটি, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা—ঘটনাস্থলে পড়ে হারিয়ে যায় বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি।

খাইরুল ইসলামের ডাক-চিৎকার শুনে স্থানীয় মোঃ শিশির, মোঃ জসিমসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় কালু প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় খাইরুল ইসলাম ১ আগস্ট গোদাগাড়ী থানায় জিডি করেন। জিডির ট্র্যাকিং নম্বর PT54G1 এবং জিডি নম্বর ২২।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ রাকিবুর হাসান রকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ কালুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশি তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনে পথরোধ করে মারধরের অভিযোগ; স্মার্টফোন ভাঙচুর ও স্বর্ণালংকার হারানোর দাবি, তদন্তে পুলিশ

গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম ও লুটপাটের অভিযোগ, কালুর বিরুদ্ধে থানায় জিডি

আপডেট সময় : ০২:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬