চট্টগ্রাম ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

উপজেলা প্রশাসন, ইপসা ও আইওএমের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত: সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল
  • আপডেট সময় : ০৮:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার, উখিয়া | ৩০ জুলাই ২০২৬: “প্রতারণার ফাঁদে বন্দি নয়, সচেতনতায় নিরাপদ আগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইপসা (IPSA) ও আইওএম (IOM)-এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অবৈধ পথে বিদেশ গমনের প্রলোভন থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং মানব পাচারকারী দালালদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মানব পাচারের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সভায় মানব পাচারের ঝুঁকি, নিরাপদ অভিবাসনের গুরুত্ব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ইপসা ও আইওএম-এর কর্মকর্তারা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আকতার। এছাড়া বক্তব্য রাখেন উখিয়া সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী সিরাজুল কবির বুলবুল, হাতীমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য রহিম সিকদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রতি বছর ৩০ জুলাই জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। দিবসটির মূল লক্ষ্য মানব পাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের অধিকার সুরক্ষা এবং মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা প্রশাসন, ইপসা ও আইওএমের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত: সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬