চট্টগ্রাম ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভাইরাল ভিডিওর পর পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার, আইনগত ব্যবস্থা চলমান।

রামগঞ্জে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা মনি
  • আপডেট সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করাকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামী জহির হোসেন (২৮)কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে জহির হোসেন তার স্ত্রী মরিয়ম বেগম (২২)-কে বেধড়ক মারধর করেন। অভিযোগ অনুযায়ী, মারধরের একপর্যায়ে মরিয়ম বেগম নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে “বাপ” বলে ডাকলেও নির্যাতন থামেনি। এতে তার হাত-পা ভেঙে যাওয়ার অভিযোগ ওঠে।

গত ২০ জুলাই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি রামগঞ্জ থানা পুলিশের নজরে আসে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীর সার্বিক নির্দেশনায় এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সোমবার রাতে অভিযুক্ত জহির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং সকল ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

স্থানীয়দের দাবি, নারী নির্যাতনের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাইরাল ভিডিওর পর পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার, আইনগত ব্যবস্থা চলমান।

রামগঞ্জে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬