চট্টগ্রাম ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বন্যার পানিতে ভেঙে গেছে গ্রামীণ ও আঞ্চলিক সড়ক, দুর্ভোগে লাখো মানুষ

মৌলভীবাজারে বন্যার পর নতুন সংকট, ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ভোগান্তি চরমে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের কারণে জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, এবারের বন্যায় জেলার চার উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী এসব অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন হবে।

বন্যার পানির প্রবল স্রোতে জেলার বিভিন্ন গ্রামীণ, আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও রাস্তার ওপর বড় বড় গর্ত তৈরি হয়েছে, আবার কোথাও পানির তোড়ে রাস্তার অংশ ধসে গেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি সেবায়ও সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, বন্যায় ঘরবাড়ি, ফসল ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত সড়ক সংস্কার না করলে গ্রামীণ অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ বলেন, “ধলাই নদীর ভাঙনে আদমপুর-ইসলামপুর সড়কের অবস্থা খুব খারাপ। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে গেছে, তৈরি হয়েছে অসংখ্য গর্ত। দ্রুত সংস্কার প্রয়োজন।”

এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, “বন্যায় এলজিইডির প্রায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ২৮ কোটি টাকা ধরা হয়েছে। পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।”

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত সড়ক মেরামতের মাধ্যমে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বন্যার পানিতে ভেঙে গেছে গ্রামীণ ও আঞ্চলিক সড়ক, দুর্ভোগে লাখো মানুষ

মৌলভীবাজারে বন্যার পর নতুন সংকট, ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ভোগান্তি চরমে

আপডেট সময় : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬