চট্টগ্রাম ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত প্রশাসক

আখাউড়ার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রথম প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসনের প্রজ্ঞাপন জারি

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রথম প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়াকে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি ইউনিয়নের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী বরিশল গ্রামের বাসিন্দা ফজলুর রহমান ভূঁইয়াকে নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এর আগে একই আইনের ধারা ১১(১) অনুযায়ী ১২ মে ২০২৬ আখাউড়া উপজেলার আওতায় ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। পরে ৪ জুন ২০২৬ বাংলাদেশ গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হলে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

নতুন বরিশল ইউনিয়ন গঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি—এই ছয়টি গ্রাম নিয়ে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী পৃথক ইউনিয়নের দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, নতুন ইউনিয়ন প্রতিষ্ঠার ফলে নাগরিক সেবা দ্রুত ও সহজলভ্য হবে।

প্রশাসনিক তথ্য অনুযায়ী, নবগঠিত ইউনিয়নে মোট ৯টি ওয়ার্ড, আয়তন ১১.৮৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৭ হাজার ৬৮৪ জন। ভৌগোলিক ও জনসংখ্যাগত বিবেচনায় এটি আখাউড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়া সরকারি বিধি অনুযায়ী আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি সম্পদের তত্ত্বাবধান, নাগরিক সেবা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করবেন।

স্থানীয়দের মতে, নতুন ইউনিয়ন চালুর ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, প্রত্যয়নপত্র প্রদান, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ ইউনিয়ন পরিষদভিত্তিক বিভিন্ন সরকারি সেবা এখন আরও সহজে পাওয়া যাবে। আগে এসব সেবার জন্য দূরবর্তী ইউনিয়ন পরিষদে যেতে হওয়ায় সাধারণ মানুষকে সময় ও অর্থ ব্যয় করতে হতো।

এছাড়া নতুন ইউনিয়ন প্রতিষ্ঠার ফলে সড়ক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

উল্লেখ্য, ফজলুর রহমান ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ কবীর আহমেদ ভূঁইয়ার পিতা। এছাড়া তাঁর ছোট ছেলে আব্দুর রহমান সানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রশাসক হিসেবে তাঁর নিয়োগ জেলা প্রশাসনের জারি করা সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতেই কার্যকর হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে তিনি দায়িত্ব পালন করবেন এবং নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত হওয়ার আগ পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত প্রশাসক

আখাউড়ার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রথম প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসনের প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬