চট্টগ্রাম ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মোবাইল ফোনে সম্পর্কের জের, আত্মহত্যার চেষ্টা ও পাল্টা হামলার অভিযোগ; গুরুতর আহত রফিক গাজী বরিশালে চিকিৎসাধীন

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্কের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, হামলা-সংঘর্ষে আহত ২; ভাঙচুর-লুটপাটের অভিযোগ

মোঃ মাসুদ মোল্লা
  • আপডেট সময় : ০২:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গাবালী, পটুয়াখালী | ৩ জুলাই ২০২৬: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবকের আত্মহত্যার চেষ্টার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে ঘিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামের সৌরভ হাওলাদারের সঙ্গে একই গ্রামের রাহিমা বেগমের দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। একপর্যায়ে বিষয়টি দুই পরিবারের নজরে এলে রাহিমার পরিবার অন্যত্র তার বিয়ে সম্পন্ন করে।

অভিযোগ রয়েছে, বিয়ের পরও সৌরভ রাহিমার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে সৌরভ হাওলাদার নিজ বাড়ির পাশের একটি গাছে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সৌরভের মামা রুবেল গাজীর নেতৃত্বে ৮-১০ জন রাহিমার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি রাহিমার বাবা রফিক গাজী গুরুতর আহত হন। এছাড়া পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।

গুরুতর আহত রফিক গাজীকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের দাবি।

রাহিমার মা অভিযোগ করে বলেন, দুই দিন আগে তার মেয়ের বিয়ে হয়েছে। এরপরও সৌরভ বারবার ফোনে যোগাযোগ করে বিরক্ত করছিলেন। এর জের ধরে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়, পরিবারের সদস্যদের মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৌরভের মামা রুবেল গাজী মুঠোফোনে বলেন, “আগে রোগী সুস্থ হোক, তারপর আমি সব বিষয় জানাব।”
রাঙ্গাবালী থানা সূত্রে জানা গেছে, সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোবাইল ফোনে সম্পর্কের জের, আত্মহত্যার চেষ্টা ও পাল্টা হামলার অভিযোগ; গুরুতর আহত রফিক গাজী বরিশালে চিকিৎসাধীন

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্কের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, হামলা-সংঘর্ষে আহত ২; ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০২:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬