চট্টগ্রাম ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অস্ত্রের মুখে ট্রাকচালককে জিম্মি করার অভিযোগ; পুলিশের অভিযানে উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

চান্দগাঁও থানার অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ১; চাঁদাবাজি চক্রের সম্পৃক্ততার দাবি পুলিশের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ মেজবাহ উদ্দিন রাসেল (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ চাঁদাবাজি ও অস্ত্র ব্যবহারকারী একটি চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ জুন রাতে বালুবোঝাই একটি ড্রাম ট্রাককে কৌশলে চান্দগাঁও থানার মধ্যম মোহরা মৌলভীবাজার এলাকায় ডেকে আনা হয়। পরে কয়েকজন ব্যক্তি ট্রাকচালক ইব্রাহিম খলিল ও তার সহকারী সাইফুলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাটহাজারীর নজুমিয়ারহাট এলাকায় নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সেখানে ট্রাকচালককে মারধর করা হয় এবং অস্ত্রের ভয় দেখিয়ে তিনটি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।
এরপর ১ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চান্দগাঁও থানার মধ্যম মোহরা ইউসেপ স্কুলসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে মেজবাহ উদ্দিন রাসেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের তত্ত্বাবধানে এবং চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির দেখানো মতে মধ্যম মোহরা ইউসেপ স্কুলসংলগ্ন ছদরিয়া জামে মসজিদের কবরস্থানের দেয়ালের পাশে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং অতিরিক্ত গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মেজবাহ উদ্দিন রাসেলের বাড়ি চান্দগাঁও থানার কালুরঘাট খেজুরতলা পাঠানপাড়া এলাকায়। পুলিশের দাবি, তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চান্দগাঁওসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ী, প্রবাসী এবং নির্মাণাধীন ভবনের মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। এছাড়া বিভিন্ন বাহিনীর পরিচয় ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ডেও জড়িত থাকার অভিযোগ রয়েছে

উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং মোট ৫ রাউন্ড তাজা গুলি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে চান্দগাঁও থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অস্ত্রের মুখে ট্রাকচালককে জিম্মি করার অভিযোগ; পুলিশের অভিযানে উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

চান্দগাঁও থানার অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ১; চাঁদাবাজি চক্রের সম্পৃক্ততার দাবি পুলিশের

আপডেট সময় : ০৪:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬