চট্টগ্রাম ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ: সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ২৯ জুন ২০২৬: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’।

সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (একটি শিশু, একটি গাছ)। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা। তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী ও শিক্ষার্থীর অভিভাবক মো. আব্দুল ওয়াহিদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ রানা ও মো. শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক মো. নাসির উদ্দীন, সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এবং ভবিষ্যতে এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব গ্রহণের অঙ্গীকার করে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং একটি করে গাছের দায়িত্ব নেওয়ার মানসিকতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন পরিবেশবান্ধব উদ্যোগকে স্থানীয় অভিভাবক, সচেতন নাগরিক ও পরিবেশপ্রেমীরা সাধুবাদ জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ: সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬