চট্টগ্রাম ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

সাতবাড়িয়া গ্রামের দুই পক্ষের বিরোধে পাটেশ্বরীর নিরীহ বাসিন্দাদের জড়ানোর অভিযোগ, প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান

নড়াইলের সাতবাড়িয়া সংঘর্ষে নিরীহ মানুষকে জড়ানোর অভিযোগ, পাটেশ্বরীতে মানববন্ধন ও নিরপেক্ষ তদন্তের দাবি

মো. তুহিন মোল্লা
  • আপডেট সময় : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল | ২০ জুন ২০২৬ : নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে সংঘটিত জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের নিরীহ বাসিন্দাদের জড়ানোর অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে পাটেশ্বরী গ্রামের ভুক্তভোগী বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখ, স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান, জাকির হোসেন, রাসেল ফকিরসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সাতবাড়িয়া গ্রামের ফারাজি ও মোল্যা বংশের মধ্যে জমি মাপঝোককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিরোধ সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় রূপ নেয়। ঘটনার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনলেও ফারাজি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের কয়েকজন নিরীহ ব্যক্তিকে জড়িত বলে দাবি করছে।

মানববন্ধনে বক্তারা বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং সংঘর্ষের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। অথচ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাদের হয়রানির চেষ্টা করা হচ্ছে।

ইউপি সদস্য সেলিম শেখ বলেন, “সাতবাড়িয়া গ্রামের মোল্যা ও ফারাজি বংশের মধ্যকার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনায় পাটেশ্বরী গ্রামের নিরীহ মানুষকে জড়ানোর অপচেষ্টা চলছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে মানবিক কারণে আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেছিলাম। কিন্তু পরে আমাদের মোল্যা বংশের লোক হিসেবে প্রচার করা হচ্ছে এবং মামলায় জড়ানোর চেষ্টা চলছে।”

বক্তারা আরও বলেন, সাতবাড়িয়া গ্রামের দুই পক্ষের বিরোধের দায় পার্শ্ববর্তী গ্রামের সাধারণ মানুষের ওপর চাপানোর অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় উপস্থিত এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাতবাড়িয়া গ্রামের দুই পক্ষের বিরোধে পাটেশ্বরীর নিরীহ বাসিন্দাদের জড়ানোর অভিযোগ, প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান

নড়াইলের সাতবাড়িয়া সংঘর্ষে নিরীহ মানুষকে জড়ানোর অভিযোগ, পাটেশ্বরীতে মানববন্ধন ও নিরপেক্ষ তদন্তের দাবি

আপডেট সময় : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬