চট্টগ্রাম ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

ভাইরাল হওয়া কথিত অডিওতে এমপিকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত; সত্যতা যাচাই হয়নি, তদন্তের দাবি

সাতকানিয়া-লোহাগাড়ার এমপিকে গুলি করার পরিকল্পনার কথিত অডিও ফাঁস, এলাকায় তীব্র চাঞ্চল্য

নুরুল আমিন
  • আপডেট সময় : ১২:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগাড়া, চট্টগ্রাম | ১৯ জুন ২০২৬ : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে—এমন একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সামাজিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা এবং এতে শোনা কণ্ঠগুলোর পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রগুলোর দাবি, কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের হতে পারে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।”

এর জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরও লোকজনের চাপে আসে।”
কথোপকথনের একপর্যায়ে অপর ব্যক্তি বলেন, “বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকব।” জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তি বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”

অডিওতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার ইঙ্গিত এবং সেখানে তার ব্যক্তিগত সহকারীর কথিত সম্পৃক্ততার অভিযোগ ওঠায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে শোনা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী মহলের ঘনিষ্ঠজন হতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আরমান উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পুলিশ এখনো কোনো অডিও লিংক বা এ-সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য পায়নি।”
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ বা তথ্য নেই।”
লোহাগাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তারাও জানান, এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য তাদের কাছে এখনো আসেনি।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অডিওটির সত্যতা, এতে উত্থাপিত অভিযোগ এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত বা মন্তব্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত তদন্তের দাবি উঠছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাইরাল হওয়া কথিত অডিওতে এমপিকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত; সত্যতা যাচাই হয়নি, তদন্তের দাবি

সাতকানিয়া-লোহাগাড়ার এমপিকে গুলি করার পরিকল্পনার কথিত অডিও ফাঁস, এলাকায় তীব্র চাঞ্চল্য

আপডেট সময় : ১২:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬