চট্টগ্রাম ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত, সোর্স আটক

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীতে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান-কে মারধর ও থানায় নিয়ে যাওয়ার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শনিবার রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ সংক্রান্ত আদেশ দেন।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খুলশী থানার ওসি আরিফুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে নগরীর লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে বহনকারী একটি অটোরিকশা থামায় পুলিশ। অভিযোগ অনুযায়ী, খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল তাকে অটোরিকশা থেকে নামিয়ে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন। পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।

ক্রিকেটার নাঈম হাসান অভিযোগ করেন, থানায় নেওয়ার পরও তাকে হেনস্তার শিকার হতে হয়েছে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি থানা থেকে মুক্তি পান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার মুখে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুলিশের সোর্স সোহেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শনিবার নাঈম হাসানের বাসায় গিয়ে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সাংবাদিকদের বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও পেশাদার আচরণ নিশ্চিত করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত, সোর্স আটক

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১১:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬