চট্টগ্রাম ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলার অভিযোগ; প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান

শিবচরে ‘সাজানো মামলা’র অভিযোগ: সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি

গোলাম মওলা
  • আপডেট সময় : ০২:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচর, মাদারীপুর | ৯ জুন ২০২৬ : মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি এলাকায় দায়ের হওয়া একটি মামলাকে ‘সাজানো, ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মামলার অভিযুক্ত পক্ষের সদস্যরা। তারা অভিযোগ করেছেন, ব্যক্তিগত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার (৮ জুন) বিকেলে বাশকান্দি নতুন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্ত পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ এবং অভিযুক্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ৪ জুন শিবচর থানায় দায়ের হওয়া একটি মামলায় অন্যায়ভাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বাদী মোসা. আফরোজা আক্তার তার স্বামী আরাফাত বয়াতীর ওপর হামলার অভিযোগ আনলেও ওই ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা।

অভিযুক্তদের ভাষ্য অনুযায়ী, অভিযোগের দিন তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বরং ওইদিন তারা পাইলাকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি চর এলাকায় সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং স্থানীয় একটি মসজিদে অনুদান প্রদান করেন। পরবর্তীতে রাতে নিজ এলাকায় ফিরে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেন।

তারা আরও দাবি করেন, সংশ্লিষ্ট মসজিদের ইমাম, স্থানীয় বাসিন্দা এবং গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজক পরিবারের সদস্যরা তাদের অবস্থান সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করেছে। এর ফলে তারা মানসিক, সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করা হোক।
বক্তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলার অভিযোগ; প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান

শিবচরে ‘সাজানো মামলা’র অভিযোগ: সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি

আপডেট সময় : ০২:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬