চট্টগ্রাম ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: দেশীয় অস্ত্রের মহড়া, বনগ্রাম এলাকায় থমথমে পরিস্থিতি

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৭:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ | ২ জুন ২০২৬ :  কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বনগ্রাম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম উপজেলার ধুলাদিয়া ইউনিয়নে একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে তার বনগ্রাম বাজারে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে অন্যত্র চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু এবং বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উভয় নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করা হয়। এতে কয়েকজন আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন অভিযোগ করেন, সংসদ সদস্যের উপস্থিতিতে বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলামকে বিএনপি নেতা মুঞ্জুরুল হক পিন্টু অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় পরবর্তীতে পিন্টুর সমর্থকরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন। এতে তিনিসহ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, “আজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যাতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে সমাধান হয়, সে জন্য আমরা কাজ করছি।”

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও যুবদল সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ ঘটনার পর বনগ্রাম বাজার ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: দেশীয় অস্ত্রের মহড়া, বনগ্রাম এলাকায় থমথমে পরিস্থিতি

আপডেট সময় : ০৭:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬