চট্টগ্রাম ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া পটিয়াবাসীদের জন্য পরামর্শ, সহায়তা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে নতুন উদ্যোগ

ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন, পটিয়াবাসীর চিকিৎসা সহায়তায় নতুন দিগন্ত

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়াবাসীদের জন্য ঢাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেল ৫টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম।

ঢাকাস্থ পটিয়া সমিতির সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। পটিয়াবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকাস্থ পটিয়া সমিতির এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সরকারের স্বাস্থ্যখাত উন্নয়নের ধারাবাহিকতায় এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি ব্যক্তিগতভাবে এবং সরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব।”

‘পরিবারের সুস্থতা, সমাজের সমৃদ্ধি, দেশের উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ সহায়তা, জরুরি স্বাস্থ্যসেবা এবং রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

এছাড়া পটিয়া থেকে ঢাকায় চিকিৎসার জন্য আগত রোগীদের উপযুক্ত হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসকের তথ্য প্রদান, দ্রুত চিকিৎসা গ্রহণে সহায়তা, অসচ্ছল রোগীদের আর্থিক সহায়তা এবং জরুরি চিকিৎসা বিষয়ক তথ্য ও সহযোগিতা দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য ০১৬২৩-৮৩৮৪১৬ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবা বিষয়ক সাব-কমিটিতে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। তাঁদের মধ্যে রয়েছেন ডা. মো. জামালউদ্দিন (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নবজাতক ও শিশু বিভাগ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. রেহানা আক্তার (কনসালটেন্ট, বাংলাদেশ মেডিকেল

ইউনিভার্সিটি), ডা. শিহাব আফসার খান (কনসালটেন্ট, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট), ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (কনসালটেন্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট), ডা. মো. আবু তালেব (সিনিয়র অডিওলজিস্ট, ন্যাশনাল সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড স্পিচ ফর চিলড্রেন) এবং ডা. নাজমুল হুদা (রেজিস্ট্রার, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া পটিয়াবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া পটিয়াবাসীদের জন্য পরামর্শ, সহায়তা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে নতুন উদ্যোগ

ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন, পটিয়াবাসীর চিকিৎসা সহায়তায় নতুন দিগন্ত

আপডেট সময় : ০৭:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬