চট্টগ্রাম ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অগ্নি ও দুর্যোগ সচেতনতায় জনসম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ

হরিরামপুরে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিবস-২০২৬ উদযাপন

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ, হরিরামপুর | ২০ মে ২০২৬ : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ—নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফায়ার সার্ভিসসিভিল ডিফেন্স  দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা  র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ১১টায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন ফায়ার ফাইটার সাজ্জাত।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আলোচনা সভায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, অগ্নিদুর্ঘটনায় তাৎক্ষণিক করণীয়, ভূমিকম্প ও ভূমিধসের সময় জনসচেতনতা এবং প্রস্তুতিমূলক করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার এসআই অভিজিৎ এবং বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক প্রস্তুতি থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। এ ধরনের আয়োজন জনগণের মাঝে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অগ্নি ও দুর্যোগ সচেতনতায় জনসম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ

হরিরামপুরে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিবস-২০২৬ উদযাপন

আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬