চট্টগ্রাম ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

র‍্যালি শেষে সদর উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠান, ১৯–২১ মে পর্যন্ত চলবে মেলা

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন, র‍্যালি ও ভার্চুয়াল অনুষ্ঠানে শুরু

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ১৯ মে ২০২৬ : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে দেশব্যাপী একযোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন তারেক রহমান। ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত এ মেলা চলবে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান, পর্চা ও ভূমি তথ্য সেবা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে নাগরিকদের ১৬১২২ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।

আলোচনায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে স্বচ্ছ ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমেই তার সরকারি স্বীকৃতি মেলে। বর্তমান উদ্যোগের ফলে ভূমি সেবা আরও জনবান্ধব ও জটিলতামুক্ত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদসহ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যালি শেষে সদর উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠান, ১৯–২১ মে পর্যন্ত চলবে মেলা

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন, র‍্যালি ও ভার্চুয়াল অনুষ্ঠানে শুরু

আপডেট সময় : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬