চট্টগ্রাম ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

থানার ভেতরে হুমকি ও জামায়াত কর্মীকে মারধরের অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি

বেগমগঞ্জ মডেল থানায় বিএনপি নেতার ‘হুমকি ও হামলার’ অভিযোগে জামায়াতের তীব্র প্রতিবাদ

. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার অভ্যন্তরে বিএনপি নেতার কথিত হুমকি, রাজনৈতিক উত্তেজনাপূর্ণ বক্তব্য এবং জামায়াতের এক কর্মীকে মারধরের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা শাখা।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে সংগঠনটির প্রচার বিভাগ দাবি করে, গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ভেতরে ঘাটলার সামনে এ ঘটনা ঘটে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ এবং সেক্রেটারি আবদুর রহীম উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়।

প্রতিবাদলিপিতে অভিযোগ করা হয়, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস উত্তেজনাপূর্ণ ভাষায় বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন। বক্তব্যে তিনি পশ্চিমাঞ্চলের রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে সহিংসতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বলে দাবি করা হয়।

জামায়াত নেতারা অভিযোগ করেন, ওই সময় বারইচাতল বিএনপির নেতা হারুনের ইন্ধনে জামায়াতের এক কর্মীকে মারধর করা হয়, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং উদ্বেগজনক। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড বেগমগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, থানার ভেতরে এমন পরিস্থিতি সৃষ্টি হলেও ওসি নীরব ভূমিকা পালন করেছেন বলে তারা মনে করেন। এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেছে জামায়াতে ইসলামী।

এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা শাখার প্রচার বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

থানার ভেতরে হুমকি ও জামায়াত কর্মীকে মারধরের অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি

বেগমগঞ্জ মডেল থানায় বিএনপি নেতার ‘হুমকি ও হামলার’ অভিযোগে জামায়াতের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬