চট্টগ্রাম ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ওয়াকফ এস্টেটের উদ্যোগে বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসক দলের দিনব্যাপী সেবা

পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প: সহস্রাধিক অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের জাতাইর পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ্ এস্টেট–এর আয়োজনে এ ক্যাম্পে সহস্রাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া থেকে আগত ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দন্ত, চক্ষু, কান-নাক-গলা, অর্থোপেডিক ও মেডিসিন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ আয়োজনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য রোগী চিকিৎসা নিতে ভিড় করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিনসহ ওয়াকফ এস্টেটের সদস্যরা।

ওয়াকফ এস্টেটের মোয়াতল্লীন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনামুল হক চৌধুরী জানান, তাঁর দাদা মরহুম উমির উদ্দিন ১৯৪৪ সালে এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে কিছু সম্পত্তি ওয়াকফ করে দেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইউনিয়নবাসীর জন্য এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়াকফ এস্টেটের উদ্যোগে বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসক দলের দিনব্যাপী সেবা

পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প: সহস্রাধিক অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬